ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 May, 2023, 12:44 AM

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক

রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতে ইসলামীর ৪ নেতা আটক হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকের পর জামায়াত নেতাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

আগামী ৫ জুন রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি ও সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দলটি আজ বিকেলে ডিএমপি সদরদপ্তরে এসেছিল।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করতে চায় জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ কর্মসূচি পালনের অনুমতি চাইতে প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status