ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এরদোয়ানের গদি কী টিকছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 May, 2023, 11:19 AM

এরদোয়ানের গদি কী টিকছে?

এরদোয়ানের গদি কী টিকছে?

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট আজ রোববার (২৮ মে)। আজ নির্ধারণ হবে ২০ বছর ধরে দেশটিকে শাসন করে আসা রিসেপ তাইয়েপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু ক্ষমতায় আসবেন । প্রথম দফা ভোটে এগিয়ে ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল-জাজিরা।

তবে এই দুই নেতার ভাগ্যে কী আছে, তা এখন অনেকটাই সিনান ওগান ও তাকে সমর্থন দেওয়া জোট এটিএ অ্যালায়েন্সের হাতে। প্রথম দফা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থানে থাকা ওগান রান অফে এরদোয়ানকে সমর্থন করেছেন। প্রথম দফায় নির্বাচনে ৫.১৭ শতাংশ ভোট নিয়ে ওগ্যান তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

কিছু বিশ্লেষকদের মতে এই  রান অফ ভোটে তিনিই সম্ভাব্য 'কিংমেকার'। বিশ্লেষকরা বলছেন যে এটা নিশ্চিত নয় যে ওগানের সমস্ত সমর্থক এরদোয়ানকে সমর্থন করবেন।  কেউ কেউ কিলিচদারওলুকেও সমর্থন করতে পারেন এবং অন্যরা রান অফে ভোট না দেওয়া বেছে নিতে পারেন।

১৪ মে প্রথম দফা ভোটের আগে সিনান ওগান তেমন পরিচিত মুখ ছিলেন না। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন এটিএ অ্যালায়েন্সের সমর্থনে। এই জোটের নেতৃত্ব দিচ্ছে ডানপন্থী নেতা উমিত ওজদাগের দল ভিক্টরি পার্টি।

প্রথম দফায় কেউই প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কিলিচদারওলু। তার ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status