|
সেরা উদ্ভাবনের জন্য ৭ জনকে অর্থায়ন করল এটুআই
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেরা উদ্ভাবনের জন্য ৭ জনকে অর্থায়ন করল এটুআই আজ বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর বিএএফ শাহীন হলে এটুআই আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী উদ্ভাবকদের হাতে সিডমানিসহ পুরস্কার তুলে দেয়া হয়েছে। সারা দেশ থেকে তিনশর বেশি উদ্ভাবনী আইডিয়ার মধ্য থেকে যাচাই বাছাই করে সাতটিকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানে খালেদ আশরাফকে ডিজিটাল মাতৃত্ব প্রকল্পের জন্য ৯০ লাখ, মেহেদী হাসানকে মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রযুক্তির ব্যবহার প্রকল্পের জন্য ৬০ লাখ, হাসিব উদ্দীনকে সেন্টিনেল টেকনোলজিস প্রকল্পের জন্য ৩৩ লাখ ২০ হাজার, আশিকুর রহমান তানিমকে ওয়াটার ওয়াইজ থিঙ্ক প্রকল্পের জন্য ১৮ লাখ ৫০ হাজার, আহমেদ নাসিফ হোসাইন অয়নকে অ্যাডভান্সড মিটারিং সিস্টেম প্রকল্পের জন্য ২০ লাখ, মো. খালেদ হাসান মোর্শেদুল বারিকে ওয়াশ মেট্রিক প্রকল্পের জন্য ২৮ লাখ ৩২ হাজার, এএইচএম রেজওয়ানুল ইসলামকে পানি সংক্রান্ত একটি প্রকল্পের জন্য ২৫ লাখ টাকার সিডমানি এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। তারা বিজয়ী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে উদ্ধাবনকে প্রাধান্য দেয়ার প্রয়োজন রয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি উন্নত করার লক্ষ্যে অনেকগুলো ইস্যু সামনে আনতে হবে। যাতায়াত, শিক্ষা, বিদ্যুৎ, পানিসহ নানা বিষয়ে আরো উন্নয়ন প্রয়োজন। সবাইকে উন্নত করতে হলে দেশের অভ্যন্তরীণ সম্পদের পাশাপাশি বিদেশের রিসোর্সকে আহরণ করে নিতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের সকল মানুষের স্বার্থে এটা আমাদের সবার দায়িত্ব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
