|
দুই দেশের রাষ্ট্রদূত এসকর্ট সুবিধা ফিরে পাচ্ছেন
নতুন সময় ডেস্ক
|
![]() দুই দেশের রাষ্ট্রদূত এসকর্ট সুবিধা ফিরে পাচ্ছেন গত ১৪ই মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেয়া হয়। ঐদিন সকাল ৬টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে জানান, লোকবল সংকটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা চাইলে পুলিশের পরিবর্তে আনসার নিতে পারেন। এই যখন অবস্থা, তখন সরকার ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের এসকর্ট সুবিধা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসমীন সাইকা পাশা মানবজমিনকে বলেন, এটি একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। প্রক্রিয়া চলছে। কোনো কিছু লিখিত আকারে পাইনি। কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে কাজ করবো।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
