ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট
প্রকাশ: Friday, 26 May, 2023, 12:42 AM
সর্বশেষ আপডেট: Thursday, 1 June, 2023, 12:13 PM

এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে আখ্যায়িত করেছে দ্য ইকোনমিস্ট। বুধবার শেখ হাসিনার সাক্ষাৎকারের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যমটি। 

এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুই দশক ধরে ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বাধীন বেশিরভাগ সময় ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। 


প্রতিবেদনে আরও বলা হয়, ৭৫ বছর বয়সী শেখ হাসিনার দল আওয়ামী লীগ টানা তিনবার নির্বাচনে জয়লাভ করে এবং তার আগেও একবার জয়ী হয় দলটি। আগামী নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি এ দেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করতে চাই।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা শক্তহাতে ক্ষমতা ধরে রাখায় লাভবান হয়েছে বাংলাদেশ। তার অবকাঠামোগত বিনিয়োগ ও কিছু নীতির কারণে প্রবৃদ্ধির গতি বজায় ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status