|
তৃতীয়বার বিয়ে করছেন আমির খান?
নতুন সময় ডেস্ক
|
![]() তৃতীয়বার বিয়ে করছেন আমির খান? স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমার প্রেমে মজেছেন বলিউড সুপাাস্টার আমির খান। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ ছবিও হয়েছে ভাইরাল। টুইটে কামাল লিখেছেন, শিগগিরই নিজের মেয়ের বয়সী ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির। যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাঝে কিছুদিন আমির-ফাহিমার প্রেমের বিষয়টি ধামাচাপা ছিল। কিন্তু দিন দুয়েক আগে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ফের চর্চার কেন্দ্রে তাদের প্রেম। গোপনে ধারণ করা সেই ভিডিওর সূত্রে তাদের প্রেম গুঞ্জন আরও গাঢ় হয়। কানের আসরে সানি লিওনের বাজিমাতকানের আসরে সানি লিওনের বাজিমাত ভিডিওতে দেখা যায়, আমির খান ও ফাতিমা সানা শেখ একসঙ্গে ‘পিকলবল’ খেলছিলেন। এটা কিছুটা টেনিসের মতোই। ইনডোর কিংবা আউটডোর গেম হিসেবে খেলা যায়। খেলায় আমির ও ফাতিমা একই কোর্টে রয়েছেন। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তাদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে অবশ্য ক্ষোভও প্রকাশ করছেন। তাদের মতে, এটা একান্তই ব্যক্তিগত সময়। এরমধ্যেও পাপারাজ্জিদের হস্তক্ষেপ উচিত নয়। আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফতিমা সানা শেখের। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফতিমার সম্পর্কের রসায়ন। তবে, এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফতিমা কেউই। অথচ আমিরের মেয়ের বাগ্দান অনুষ্ঠানেও দেখা গিয়েছে ফতিমাকে। এবার আমিরের সঙ্গে তার বিয়ের খবর সমাজমাধ্যমের পাতায় ফাঁস করলেন কামাল আর খান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
