|
কাকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান?
নতুন সময় ডেস্ক
|
![]() কাকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান? বিয়ের পরপর ফেসবুকে নববধূর সঙ্গে তিনটি ছবি দিয়ে বিয়ের এই খবর জানিয়েছেন ইমরান। পারিবারিকভাবে এই বিয়ে। ছোট পরিসরে ঘরোয়া পরিবেশে হয়েছে আয়োজন। চলতি বছরের নভেম্বর বড় বোন ও দুলাভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিবাহোত্তর মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, সুখ-দুঃখ ভাগাভাগি করে জীবনের বাকিটা সময় যার হাত ধরে থাকতে চান তার নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবে বিয়ে হলেও জেরিন তার পূর্বপরিচিত কি না, সেটি স্পষ্ট করে জানাননি এই গায়ক। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার পর থেকে গানের জগতেই আছেন ইমরান। আগে অ্যালবামে বেশি মনোযোগী এই শিল্পীকে ইদানীং সিনেমার গানে বেশি পাওয়া যাচ্ছে। ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘নূর’, ‘বীরত্ব’সহ বিভিন্ন সিনেমার গানে প্লেব্যাক করেছেন ইমরান। ইমরান তার ফেসবুকে বিয়ের ছবিগুলো শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
