ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফারিয়ার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
প্রকাশ: Tuesday, 23 May, 2023, 3:50 PM

ফারিয়ার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া (ভিডিও)

ফারিয়ার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া (ভিডিও)

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

১০ বছর আগে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সফলতা এসেছে তার।

এদিকে টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাবে ৮ জুন। সিনেমাটি কেন্দ্র করে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন এই অভিনেত্রী।

তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৭ মে) ৩৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ফারিয়া। এরপর থেকেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। ফারিয়ার ভক্তরা বেশ প্রশংসা করছেন। ভিডিওতে দেখা যায়, ফারিয়া সাহসী এক ফটোশুটে অংশ নিয়েছেন। গোলাপী শাড়িতে বেশ হাস্যোজ্জল তিনি। ভিডিওর পাশপাশি বেশ কয়েকটি রগরগে ছবিও পোস্ট করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। এ ছাড়াও চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।




ভিডিও লিংক: 
https://www.facebook.com/watch/?v=2151986108334458

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status