|
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটিতে 'মিট দ্যা লিডার; ক্যারিয়ার টক' অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটিতে 'মিট দ্যা লিডার; ক্যারিয়ার টক' অনুষ্ঠিত তিনি বলেন বাংলাদেশে আইটি সপ্লাই চেন এ লিড দিচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ফ্যামেলি। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বহু আইটি প্রতিষ্ঠানে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সফলতার সহিত কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে ড্যাফোডিল ফ্যামেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন বেকার সমস্যা সমাধানে বিভিন্ন জব পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ক্ষেত্রে বিডিজবস এবং ড্যাফোডিল ফ্যামেলির অঙ্গপ্রতিষ্ঠান স্কিলজবস বাংলাদেশের বেকার সমস্যা নিরসনে যৌথভাবে কাজ করেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তানভীর আবির। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে এবং বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
