|
পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিলেন পুতিন
|
![]() পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিলেন পুতিন প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এখানে অস্বাভাবিক কিছু নেই। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা।’ বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলে জানান পুতিন। বলেন, ‘আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।’ সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন। বলেছিলেন, ‘এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।’ এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাঙ্গামাটিতে কাউখালী থানা পুলিশের অভিযানে ৮৭ ইয়াবা টেবলেট সহ দু'জন আটক
কুড়িগ্রামে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
৪০ বছর আগে নিখোঁজ, পাঞ্জাব থেকে ছেলেকে নিয়ে ঠাকুরগাঁওয়ে জাহানারা
