ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর
প্রকাশ: Tuesday, 21 March, 2023, 1:32 PM

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের তেলেঙ্গানার খাম্মাম জেলায় এ ঘটনা ঘটে। খবর সিয়াসত ডেইলি ।

বিয়ের অনুষ্ঠানে ডিজে গান ছেড়ে নাচতে ছিলেন একদল তরুণী। এ সময় হঠাৎ করে তাদের মধ্যে একজন তরুণীর মৃত্যু হয়। ডাক্তারের কাছে নেওয়ার পর জানা যায় ওই তরুণীর ব্রেন স্টকে মৃত্যু হয়েছে।

ওই তরুণীর নাম রানী। তবে ভারতে এ ধরনের ঘটনা কিছুদিন আগেও ঘটে। দেশটির খুবের মন্ডল গ্রামে এক তরুণী বিয়ের অনুষ্ঠানে নাচতে ছিল। এ সময় তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজে হাঁটার সময় ১৮ বছর বয়সী প্রথম বর্ষের এক শিক্ষার্থী হার্ট অ্যাটাক করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিয়ে বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, একদল তরুণী গানের তালে নাচতে ছিল। এর পরই হঠাৎ করে তাদের মধ্যে একজন মাটিতে ঢলে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status