ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 March, 2023, 10:55 AM
সর্বশেষ আপডেট: Sunday, 19 March, 2023, 11:58 AM

স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

স্ত্রীর মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে

স্ত্রীর সই জাল করে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগের মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম গতকাল বৃহস্পতিবার তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। 

কায়সার পারটেক্স গ্রুপের কর্ণধার, বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে। তাবাসসুম ও কায়সারের সংসার জীবন ২৮ বছর। 

বাদী তাবাসসুম কায়সারের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আসামি আজিজ আল কায়সার আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনে মুক্ত থেকে তিনি সুযোগ-সুবিধা ভোগ করেন, কিন্তু জামিনের শর্ত ভঙ্গ করেন। এ জন্য আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কায়সারের সঙ্গে দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যে গত বছরের ডিসেম্বরে তাবাসসুম আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি কায়সার ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তখন শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তাঁর জামিন দিয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status