ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
পুলিশ কর্মকর্তা খুনের বিষয়ে মুখ খুললেন সেই আরাভ খান
প্রকাশ: Friday, 17 March, 2023, 2:27 AM
সর্বশেষ আপডেট: Friday, 17 March, 2023, 10:33 AM

পুলিশ কর্মকর্তা খুনের বিষয়ে মুখ খুললেন সেই আরাভ খান

পুলিশ কর্মকর্তা খুনের বিষয়ে মুখ খুললেন সেই আরাভ খান

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আরাভ জুয়েলার্স উদ্বোধনের সংবাদের পর থেকেই আলোচনায় আসেন জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম।

তবে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন আরাভ খান।

আরাভ খান ফেসবুক লাইভে দাবি করে বলেন, 'আমি খুনের সঙ্গে জড়িত না। ওই দিন আমি ছিলাম না। মামলায় আমার বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। সেটা যদি আমার অপরাধ হয়, আমি কথা বলেছি, গুমের সঙ্গে আমি জড়িত। সেই শাস্তি আমি মাথা পেতে নেব।'

আরাভ খান দাবি করে বলেন, '২০১৮ সালে বনানীতে আমার অফিস ছিল। আপন বিল্ডার্স নামে আমার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। আমি সেদিন বাসায় ভাত খাচ্ছিলাম। আমার সহকারী অফিসে খুনের বিষয়টি ফোনে জানায়। যিনি খুন হয়েছিলেন তিনি একজন পুলিশ কর্মকর্তা। সেটি একটি দুর্ঘটনা ছিল। আমার অপরাধ ছিল আমি ওই অফিসের মালিক। সেদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ঘটনা ঘটে।'

তিনি দাবি করে বলেন, 'আমার আমেরিকান গ্রিন কার্ড আছে। কানাডিয়ান পাসপোর্ট আছে। কই আমি তো চলে যাইনি। অনেকে আমাকে চলে যেতে বলেন। আমি খুনের সঙ্গে জড়িত না। জড়িত থাকলে পালিয়ে যেতাম। আমার অফিসে খুন হয়েছে। এ কারণে বিচার হলে আমি মাথা পেতে নেব।'

আরাভ খান বলেন, 'এত কিছুর পরেও আমার গতকালের অনুষ্ঠান অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে।'

আরাভ খানের ভাষ্য, তিনি শিগগির আমেরিকায় একটি শো-রুম উদ্বোধন করবেন এবং বাংলাদেশের ৬৪টি জেলায় একটি করে মসজিদ নির্মাণ করবেন।

ডিবির অতিরিক্ত উপকমিশনার (খিলগাঁও জোন) শহিদুর রহমান এর আগে বলেন, 'জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status