|
ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক সাগর
রিয়েল তন্ময়
|
![]() ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক সাগর আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন কায়সার আহমেদ,,মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ। শুক্রবার সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এস এ হক ও অলিক- ফরিদুল হাসান এবং অনন্ত হিরা- সাগর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
