ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তাড়াহুড়োয় রান্নায় বেশি নুন পড়ে গিয়েছে? খাবারের স্বাদ ফেরান এক টোটকাতেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 February, 2023, 11:34 AM

তাড়াহুড়োয় রান্নায় বেশি নুন পড়ে গিয়েছে? খাবারের স্বাদ ফেরান এক টোটকাতেই

তাড়াহুড়োয় রান্নায় বেশি নুন পড়ে গিয়েছে? খাবারের স্বাদ ফেরান এক টোটকাতেই

রান্নায় নুন ঠিকঠাক না হলে সেই রান্না খাওয়া যায় না। নুন কম হয়ে গেলে সেই খাবার বিস্বাদ লাগে, আর নুন যদি বেশি পড়ে যায় তাহলে সেই খাবার মুখেই তোলা যায় না। কাঁচা নুন পাতে খাওয়া বারণ, তাই রান্নায় বেশি নুন দিয়ে দেওয়ার অভ্যাস অনেকের আছে। অনেক সময় আবার ভুলবশতই রান্নায় নুন বেশি পড়ে যায়! তখন সব্জি, তরকারি, ডাল কিংবা আমিষ পদ ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

খাবার নষ্ট না করে কয়েকটি টোটকা কাজে লাগিয়েই আবার রান্নার স্বাদ ফেরানো সম্ভব। জেনে নিন কোন টোটকার সাহায্য রান্নায় নোনতা ভাব কমাবেন পাঁচ মিনিটেই।

১) মাছ-মাংসের ঝোল হোক কিংবা ডাল-তরকারি— ঝোলে নুন বেশি হয়ে গেলে মুশকিল আসান হতে পারে আটা দিয়ে। ফ্রিজে অনেক সময় মাখা আটা রাখা থাকে। সেই আটা দিয়ে ছোট ঠোট গুলির মতো লেচি বানিয়ে ঝোলে দিয়ে দিন। মিনিট পাঁচেক ঝোল ফুটে গেলে লেচিগুলি ঝোল থেকে তুলে ফেলে দিন। চেখে দেখুন, ঝোলের নোনা ভাব একেবারে কেটে যাবে।

২) ঝোলের নোনতা ভাব কাটাতে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং নোনা ভাবও সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন। এতেও কাজ হবে।

৩ ) সমস্যা বেশি হয় শুকনো কোনও সব্জিতে নুন বেশি পড়ে গেলে। এ ক্ষেত্রে নোনতা ভাব কাটাতে হবে রান্নায় টক ভাব বাড়িয়ে। শুকনো রান্নায় আমচুর গুঁড়ো, চাট মশলা, টম্যাটো, লেবুর রস এই সব দিয়ে নোনতা ভাব কমানো যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status