ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
আজিজের টানে বইমেলায় পূজা চেরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 February, 2023, 11:45 AM

আজিজের টানে বইমেলায় পূজা চেরী

আজিজের টানে বইমেলায় পূজা চেরী

শুক্রবার সন্ধ্যায় পূজা চেরীকে দেখা গেল অমর একুশে বইমেলায়। স্টলে বসে তিনি পাঠকদের সঙ্গে কথা বলছেন, সেলফি তুলছেন। জানা গেল, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। যে স্টলে পূজা চেরী বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের কবিতার বই প্রকাশিত হয়েছে। স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচার করলেন।

এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বললেন। বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি বিষয়ে এক প্রশ্নের জবাবে পূজা চেরী বললেন, ‘আমি ঠিক বিষয়টা বুঝে উঠতে পারিনি, তাই এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

এবারের বইমেলায় আব্দুল আজিজের কবিতার বই ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ প্রকাশিত হয়েছে। এর আগে বইয়ের প্রচারে দুই নায়িকাকে সঙ্গে নিয়ে মেলায় গিয়েছিলেন তিনি। এবার পূজা চেরীকে একই স্টলে বইয়ের প্রচারে দেখা গেলেও আব্দুল আজিজকে দেখা যায়নি।

আজিজের টানে বইমেলায় পূজা চেরী

আজিজের টানে বইমেলায় পূজা চেরী

কদিন আগেই নিজের ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছিলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালেন অভিনেত্রী পূজা চেরী। গণমাধ্যমকে বললেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।’

এবার সরাসরি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারের বইয়ের প্রচারে বইমেলায় গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটিতে ফেরার আনুষ্ঠানিকতা সারলেন।

অভিনেত্রী পূজার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল জাজ। অর্থাৎ ঢাকাই চলচ্চিত্রে জাজের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হন তৎকালীন শিশুশিল্পী পূজা চেরী। মাত্র ১৪ বছর বয়সেই সিনেমার নায়িকা হওয়া সম্ভব হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কারণে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে  ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। এবার এক স্ট্যাটাসেই সেই সম্পর্কে জোড়া লাগালেন পূজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status