ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আজ আসবে শ্রেয়ার লাশ, বাকিদের সময় লাগবে
প্রকাশ: Thursday, 23 February, 2023, 10:58 AM
সর্বশেষ আপডেট: Friday, 24 February, 2023, 7:28 AM

আজ আসবে শ্রেয়ার লাশ, বাকিদের সময় লাগবে

আজ আসবে শ্রেয়ার লাশ, বাকিদের সময় লাগবে

অ্যাঞ্জেলা বারুই শ্রেয়ার লাশ আজ রাতে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করবে। তার বাবা জেমস সুনাম বারুই ঢাকায় বিমানবন্দরে অ্যাঞ্জেলার শবদেহ গ্রহণ করবেন। বাকি দুইজনের লাশ এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় দেশে ফেরাতে আরো কয়েক দিন সময় লাগবে।

গত মঙ্গলবার কুমার বিশ্বজিৎ, স্ত্রী নাইমা সুলতানা এবং ভাই অভিজিৎ দে অন্টারিও পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনা সম্পর্কে জানতে এবং ছেলে নিবিড় কুমার দের ব্যক্তিগত সামগ্রীর ব্যাপারে খোঁজখবর করতে তারা পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে অভিজিত দে ফেসবুকে এক পোস্টে বলেছেন, অন্টারিও পুলিশের কর্মকর্তা মার্কের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। পুলিশ কর্মকর্তা তাদের নিশ্চিত করেছেন, নিবিড় কুমারের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির মালিকানার কাগজপত্র এবং ইনস্যুরেন্স যথাযথ ছিল, কোনো ত্রুটি ছিল না।

ফেসবুক পোস্টে অভিজিত দে দুর্ঘটনায় নিহত নিবিড়ের অপর তিন  বন্ধুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনা নিয়ে গুজব এবং মনগড়া অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status