|
৪০টি দেশের উপর দিয়ে উড়েছে, কী গোপন তথ্য সংগ্রহ করেছে চিনের স্পাই বেলুন, জানাল আমেরিকা
নতুন সময় ডেস্ক
|
|
৪০টি দেশের উপর দিয়ে উড়েছে, কী গোপন তথ্য সংগ্রহ করেছে চিনের স্পাই বেলুন, জানাল আমেরিকা গত শনিবারই মার্কিন যুদ্ধবিমান থেকে মিসাইল ছুঁড়ে আটলান্টিক মহাসাগরে নামানো হয়। ইতিমধ্যেই সমুদ্র থেকে বেলুনের অংশাবিশেষ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে বিমানের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এই যন্ত্রাংশগুলি ইতিমধ্যেই এফবিআইয়ের সদর দফতর কোয়ান্টিকোয় পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আমেরিকার দাবি, মন্টানার পরমাণু লঞ্চ প্যাড বেসের উপরে নজর রাখছিল ওই স্পাই বেলুন। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, “আমরা জানি পিপলস রিপাবলিক অব চিনের পাঠানো নজরদারি বেলুন পাঁচটি মহাদেশের মোট ৪০টি দেশের উপর দিয়ে উড়ে এসেছে। বাইডেন প্রশাসন সরাসরি ওই দেশগুলির সঙ্গে যোগাযোগ করছে এই বিষয় নিয়ে।” ওই কর্মকর্তা জানান, আমেরিকা এক প্রকার নিশ্চিত যে চিনের ওই বেলুন বিভিন্ন দেশের উপরে নজরদারি ও গোপন তথ্য সংগ্রহের জন্যই পাঠানো হয়েছিল। চিনের লাল ফৌজ প্রায়সময়ই এই ধরনের কাজকর্ম করে বলেও অভিযোগ করা হয়। ওই কর্মকর্তার আরও দাবি, বেলুনের প্রস্তুতকারকের সঙ্গে চিনের সেনাবাহিনীর সরাসরি যোগাযোগ রয়েছে এবং এই বেলুন তৈরির অর্ডারও চিনের সেনাবাহিনীই দিয়েছিল। অন্যদিকে, চিনের তরফে বেলুনটি তাদের নিজের বলে স্বীকার করে নিলেও, তা নজরদারির জন্য পাঠানো হয়নি বলেই জানানো হয়। চিনের দাবি, আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য এই বেলুন ওড়ানো হয়েছিল, কিন্তু হাওয়ার ধাক্কায় তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে আমেরিকার আকাশসীমায় প্রবেশ করে। বেজিংয়ের অভিযোগ, আমেরিকা ওই বেলুন মিসাইল ছুড়ে নামিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
