ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কবে মা হচ্ছেন মাহিয়া মাহি, জানালেন নিজেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 10 February, 2023, 11:09 AM
সর্বশেষ আপডেট: Monday, 13 February, 2023, 12:32 PM

কবে মা হচ্ছেন মাহিয়া মাহি, জানালেন নিজেই

কবে মা হচ্ছেন মাহিয়া মাহি, জানালেন নিজেই

গত ১২ সেপ্টেম্বর হঠাৎ ফেসবুক স্টাটাসে মা হতে চলার অনন্দের সংবাদ জানান দেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকা। প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। সম্প্রতি মাহি গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

মাহি বলেন, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।’
মাহি বলেন, ‘শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।’

এ দিকে ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status