ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভূমিকম্পের আলামত কি আগেই পায় পশুপাখি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 February, 2023, 12:26 PM

ভূমিকম্পের আলামত কি আগেই পায় পশুপাখি?

ভূমিকম্পের আলামত কি আগেই পায় পশুপাখি?

প্রতি বছরই বড় বড় ভূমিকম্পে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে পৃথিবীর অনেক দেশ। তবুও এখন পর্যন্ত এর পূর্বাভাস পাওয়ার কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। বাধ্য হয়ে ভূমিকম্পের পূর্বাভাস জানতে এবার পশুপাখির আচরণ নিয়ে ভাবছেন তারা। এখন প্রশ্ন হলো, ভূমিকম্পের আলামত কি আগেই পায় পশুপাখি?

এমন অনেক তত্ত্ব ও অনুসন্ধান রয়েছে যা দাবি করে যে, অস্বাভাবিক প্রাণী আচরণ মানুষকে শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস দিতে সহায়তা করে।
যদিও এটি নিয়ে এখনো অনেক বিজ্ঞানীরা পুরোপুরি একমত নন।

তাদের মতে, প্রাণীরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী পৌরাণিক কাহিনী এখনো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও এখন অনেকের কল্পনাকে ধরে রেখেছে এই লোককাহিনী। কারণ স্থানীয় বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় যে ভূমিকম্পের কয়েক ঘণ্টা বা দিন আগে থেকে প্রাণীরা অদ্ভুত আচরণ করতে থাকে।

বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশেই ইঁদুর, সাপ, মাছ, সেন্টিপিডস ও পাখিসহ আরো কিছু প্রাণী ভূমিকম্পের আগে এক ধরনের অস্বাভাবিক আচরণ করে থাকে। তাই এসব এখন বিজ্ঞানীদেরও আগ্রহের জন্ম দিয়েছে। তারা বিভিন্ন প্রাণীর ওপর এ বিষয়ে গবেষণা চালাচ্ছে।

জার্মানিক ম্যাক্স প্লাঙ্ক ইনসটিটিউট অব অ্যানিমেল বিহেভিয়রের মার্টিন উইকেলস্কি তাদের নিজ বাসস্থানে ভূমিকম্পের আগে প্রাণীদের একটি দলের মধ্যে আচরণগত ধরন পরিবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তদন্তের নেতৃত্ব দিয়েছেন। তিনি ভূমিকম্প প্রবণ উত্তর ইতালিতে ছয়টি গরু, পাঁচটি ভেরা ও দুটি কুকুরের ওপর সেন্সর লাগিয়ে তাদের পর্যবেক্ষণ করছিলেন।

তিনি ও তার গবেষক দলের পর্যবেক্ষণে ভূমিকম্পের ২০ ঘণ্টা আগে খামারের প্রাণীদের অস্বাভাবিক আচরণ প্রকাশ পেয়েছে। প্রাণীগুলো আগের দিনের তুলনায় ৫০% বেশি সক্রিয় ছিল। এটি দেখে তারা ৪.০ মাত্রার একটি এবং শক্তিশালী আটটি ভূমিকম্পের মধ্যে সাতটির পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

এদিকে জর্জিয়ার সাভানা রিভার ইকোলজি ল্যাবরেটরির প্রাণিবিদ্যার অধ্যাপক এবং জীববিজ্ঞানী হুইট গিববনস দ্যা গাডসডেন টাইমসকে বলেছেন, জীবিতরা ভূত্বকের তরঙ্গ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status