ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিবারের কাছে ফিরল সেই মেয়েটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 January, 2023, 1:35 PM

পরিবারের কাছে ফিরল সেই মেয়েটি

পরিবারের কাছে ফিরল সেই মেয়েটি

খুলনায় খুঁজে পাওয়া নাম পরিচয়হীন সেই মেয়েটির পরিচয় জানা গেছে। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মেয়েটির নাম ঈশিতা, বাড়ি গাজীপুরে। তিনি মানসিক ভারসাম্যহীন, কথাও বলতে পারেন না।

‘উই আর বাংলাদেশ’, ‘খুলনা ব্ল্যাড ব্যাংক’ এবং ডুমুরিয়া ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত তিনটায় ঈশিতাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তাকে খুলনায় খুঁজে পাওয়ার পর মুহূর্তেই তার পরিচয় জানতে চাওয়া পোস্টে ফেসবুক সয়লাব হয়ে যায়। এগিয়ে আসে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

এ বিষয়ে উই আর বাংলাদেশের ফেসবুক পেজে জানানো হয়, মেয়েটি গাজীপুর থেকে খুলনায় এসেছে। এরপর মানসিক ভারসাম্য হারিয়ে পরিবার হারা, রাস্তায় খায় রাস্তায় ঘুমায়। সম্ভ্রান্ত পরিবারের সেই মেয়েটিকে বাবা-মায়ের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।

উই আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এসএম আকবর জানিয়েছেন, ঈশিতাকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার একটু উন্নতি হলে তাকে নিয়ে গাজীপুরে ফিরবে পরিবার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status