ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কী কারণে এত যুদ্ধ-লড়াই, অবশেষে দাম্পত্য নিয়ে মুখ খুললেন পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 January, 2023, 12:31 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 January, 2023, 1:02 PM

কী কারণে এত যুদ্ধ-লড়াই, অবশেষে দাম্পত্য নিয়ে মুখ খুললেন পরীমণি

কী কারণে এত যুদ্ধ-লড়াই, অবশেষে দাম্পত্য নিয়ে মুখ খুললেন পরীমণি

পরীমণি-রাজের দাম্পত্য ভাঙনের মুখ থেকে ফের জোড়া লেগেছে। কিন্তু, এর পিছনে থাকা কী কারণ জানালেন অভিনেত্রী?
লড়ছেন পরীমণি, কিন্তু নেপথ্যে রয়েছে কোন কারণ, জানালেন অভিনেত্রী।

কিছু দিন আগেই স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন পরীমণি। পঞ্চম বিবাহ যখন ভাঙনের মুখে, সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, সব মিটমাট করে নিয়েছেন তাঁরা। রাজের সঙ্গে তিনিও খুশি, দাবি করেন পরীমণি। ছেলে রাজ্যের কারণেই সম্পর্ক জুড়েছে তাঁদের। তবে দাম্পত্য নিয়ে এর থেকে বেশি কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তবে এ বার দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘‘দিনের শেষে আমরা কী চাই, ভাল থাকতে চাই। প্রতিটি মানুষই চায় ভাল থাকতে। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। ভাল থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটা সমস্যার ফলে যদি দীর্ঘ সমস্যার সমাধান করা যায়, ভাল থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।’’

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল স্বামী রাজের সঙ্গে দুবাই পাড়ি দিচ্ছেন পরীমণি। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন। এখনই দুবাই যাওয়া হচ্ছে না তাঁর। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সেই ছবির প্রচারেই আপতত ব্যস্ত অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status