ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কারামুক্ত ফখরুল-আব্বাস এবার হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 10:53 AM

কারামুক্ত ফখরুল-আব্বাস এবার হাসপাতালে

কারামুক্ত ফখরুল-আব্বাস এবার হাসপাতালে

সদ্য জামিনে কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মির্জা ফখরুল ও বেলা আড়াইটার দিকে মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। উভয় নেতা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন।

চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি মহাসচিবকে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অন্যদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status