ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 10:49 AM

আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানে দেহরক্ষীসহ সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে মুরসাল নাবিজাদা (৩২) নামে সাবেক এক নারী এমপিকে তার দেহরক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুবৃত্তের গুলিতে মুরসাল নাবিজাদার ভাই এবং আরেক দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর যে কয়েকজন এমপি দেশটিতে অবস্থান করছিলেন, তিনি ছিলেন তাদের একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন।

তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আফগানিস্তানের সাবেক পাশ্চাত্য-সমর্থিত সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, তিনি নাবিজাদার মৃত্যুতে শোকাহত।

তিনি তাকে অত্যন্ত সাহসী 'প্রতিনিধিত্বশীল ও জনগণের খাদেম' হিসেবে অভিহিত করেন। তিনি আশা করেন, হত্যাকারীদের কঠোর শাস্তি হবে।

২০১৯ সালে কাবুলের এমপি নির্বাচিত হন নাবিজাদা। তিনি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন। দেশ ছাড়ার সুযোগ পেলেও আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই নারী আইন প্রণেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status