ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
 বছরের শুরুতেই সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৪১৬ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 January, 2023, 11:43 AM

 বছরের শুরুতেই সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৪১৬ জন

 বছরের শুরুতেই সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৪১৬ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭ সরকারি ব্যাংক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ২ হাজার ৪১৬ জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট থেকে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর)। পদের সংখ্যা ও ব্যাংকের নাম : সোনালী ব্যাংকে ১ হাজার ২২৯ জন, জনতা ব্যাংকে ৪৪৫, অগ্রণী ব্যাংকে ৪৫৫, রূপালী ব্যাংকে ২০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন নেওয়া হবে।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি সমমান থেকে পরবর্তী শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা : বয়সসীমা ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। সরকারি নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮৩।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status