|
Jhanak Shukla
কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি
জনপ্রিয় ধারাবাহিক ‘করিশ্মা কা করিশ্মা’য় ‘করিশ্মা’ নামের রোবটের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন ঝনক শুক্ল। সোমবার দীর্ঘকালীন প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে আংটিবদল করেছেন তিনি।
নতুন সময় ডেস্ক
|
![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি স্বপ্নিলের সঙ্গে আংটিবদলের ছবিগুলি প্রকাশ্যে আসায় ঝনকের দেওয়া পুরনো একটি সাক্ষাৎকার নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হয়। ঝনক রাতারাতি অভিনয় জগৎ থেকে সরে গেলেন কেন তা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী নিজেই। ১৫ বছর বয়সে ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন ঝনক। ধারাবাহিকের পর হাতেগোনা কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু শেষের দিকে হিন্দি ছবিতে আর কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। তাই সিদ্ধান্ত নেন যে, অভিনয় জগৎ থেকে দীর্ঘ সময়ের জন্য বিরতি নেবেন। ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ঝনক জানিয়েছিলেন,তিনি রাস্তায় বেরোলেই সকলে তাঁকে নিয়ে মাতামাতি করতেন। জনপ্রিয়তা উপভোগ করলেও ঝনক ভাবতেন যে রাস্তায় নিজের ইচ্ছেমতো ঘোরাফেরা করতে পারবেন না তিনি। এমন জীবন চাইতেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাই তিনি অভিনয় জগৎ থেকে সরে আসেন। ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ‘কল হো না হো’ ছবি মুক্তির ৩ বছর পর ‘ডেডলাইন: সির্ফ ২৪ ঘণ্টে’ ছবিতে রজিত কপূর, ইরফান খান এবং কঙ্কনা সেনশর্মার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ঝনককে। হলিউডেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন ঝনক। ২০০৬ সালে মুক্তি পায় ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’। এই ছবিতে স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ![]() কাজ করেছেন শাহরুখ, সইফদের সঙ্গে, এখন কী করেন সেই ছোট্ট মেয়েটি ২০০৫ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ছবি ‘ব্ল্যাক’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ঝনককে বেছে নিয়েছিলেন পরিচালক। কিন্তু সময়ের অভাবে এই ছবিতে কাজ করতে পারেননি তিনি। ‘করিশ্মা কা করিশ্মা’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত ছিলেন ঝলক। ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করার জন্য সময় বার করতে পারছিলেন না তিনি। সঞ্জয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করা বহু বলি তারকার স্বপ্ন। কিন্তু ব্যস্ততার জন্য এই সুযোগ হাতছাড়া করেছিলেন ঝনক। ঝনক জানিয়েছেন, ছোটবেলা থেকে ইতিহাসের প্রতি তাঁর আগ্রহ ছিল। তাই পুণের একটি কলেজ থেকে প্রত্নতত্ত্ব নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। সাক্ষাৎকারে ঝনক বলেছেন, ‘‘আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম ২৪ বছর বয়সে আমি প্রচুর রোজগার করব। বিয়ে করে নিজের জীবন সাজিয়ে ফেলব। কিন্তু ২৫ বছর বয়স হয়ে গেল আমার। কোনও উপার্জন করি না আমি।’’ অভিনয় থেকে দূরে সরে গিয়ে নিজের সংস্থা খুলেছেন ঝনক। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। তাঁর অনুরাগীর সংখ্যা ইতিমধ্যেই ৫০ হাজারের গণ্ডি পার করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
