ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শাহবাগে প্রকৌশলী ইনামুলকে চড়, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 December, 2022, 10:17 AM

শাহবাগে প্রকৌশলী ইনামুলকে চড়, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা

শাহবাগে প্রকৌশলী ইনামুলকে চড়, নেওয়া হয়নি কোনো ব্যবস্থা

পুলিশ বলছে, তাদের কাছে কেউ অভিযোগ করেনি।

ঢাকার শাহবাগে ম ইনামুল হককে প্রকাশ্যে চড় মারার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও প্রবীণ এই প্রকৌশলীকে হেনস্তার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শাহবাগ থানা পুলিশ বলছে, তাদের কাছে কেউ এনিয়ে কোনো অভিযোগ করেননি।

হেনস্তাকারী ওই ব্যক্তি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের নেতা বলে শনাক্ত করেছেন অনেকে।

গাংনী থানা পুলিশও বলছে, শাহবাগের এই ঘটনায় ঢাকা থেকে কোনো নির্দেশনা পেলে তবেই ব্যবস্থা নিতে পারবেন তারা।

নদী গবেষণা ইনস্টিটিউট, হাওর ও জলাভূমি অধিদপ্তরসহ কয়েকটি সরকারি সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক এখন ‘সর্বজন বিপ্লবী দল’ নামে একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে সক্রিয়।

গত ২৪ ডিসেম্বর শাহবাগে তার দল লিফলেট বিলি করছিল, সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেদিনের ঘটনা নিয়ে ইনামুল বলেন, প্রতি শনিবার তারা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে নিজেদের দলের লিফলেট বিলি করেন। তারা প্রতি সপ্তাহে প্রতীকী হরতালও আহ্বান করেন। গত শনিবার সেরকমই লিফলেট বিলি চলছিল। তখনই কয়েকজন এসে তাকে হেনস্তা করেন।

ঘটনার ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিক যখন ইনামুল হকের সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন এক ব্যক্তি এসে হঠাৎই ওই প্রকৌশলীকে চড় মেরে বসেন।

প্রবীণ একজন প্রকৌশলীকে এভাবে প্রকাশ্যে অপদস্থ করার সমালোচনা চলছে সোশাল মিডিয়ায়। দুই দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক ভূইয়া সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে গত ২৪ ডিসেম্বর এধরনের একটি ঘটনা ঘটেছে। তবে আমরা আজ পর্যন্ত এ ব্যাপারে কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।”

চড় মারা ওই ব্যক্তি মেহেরপুরের গাংনীর কাজীপুর ইউনিয়নের কৃষক লীগ নেতা বলে অনেকে শনাক্ত করায় গাংনীয় থানায়ও যোগাযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গাংনী থানার ওসি মনোজিৎ নন্দী বলেন, “ঘটনা ঢাকায় ঘটেছে, মামলা হলে সেখানে হবে। এরপর আমার কাছে রিকুইজিশন এলে আমি যেই হোক, তাকে গ্রেপ্তারে পদক্ষেপ নেব।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status