ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল কলেজে ‘স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য করোনা-পরবর্তী চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 December, 2022, 11:59 AM

ড্যাফোডিল কলেজে ‘স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য করোনা-পরবর্তী চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভা

ড্যাফোডিল কলেজে ‘স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য করোনা-পরবর্তী চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে ১৭ ডিসেম্বর, কলেজ অডিটোরিয়ামে “স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য করোনা পরবর্তী চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনাসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান।

সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ  মোঃ শিবলী সাদিক। রাজধানীর স্বনামধন্য স্কুলসমূহের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এ আলোচনাসভায়  অংশগ্রহণ করেন। 

সেমিনারে বক্তারা বলেন, মানবজীবনে সবকিছুতেই ঘাটতি রয়েছে। আমরা কেউ শতভাগ পারফেক্ট না। এখন । কারণ গত দেড় বছর ধরে করোনা মহামারির কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ঘাটতি দেখা দিয়েছে আমার শিক্ষাক্ষেত্রে । তবে এই শিক্ষণ ঘাটতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারন, শিক্ষণ ঘাটতি তথা পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে, তা যেকোনোভাবেই হোক আমরা কাটিয়ে উঠতে পারব। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে সামাজিক ঘাটতি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। এই সামাজিক ঘাটতি পূরণের দিকে মনোযোগী হওয়ার জন্য তিনি শিক্ষকদেরকে আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, অতিরিক্ত অনলাইন নির্ভরতার কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক একাকীত্ব তৈরি হয়েছে। তারা এখন বন্ধু-বান্ধরা একত্রিত হলেও খুব একটা হইহুল্লোড় করে না। সবাই নিজ নিজ মোবাইলে বুঁদ হয়ে থাকে। শিক্ষার্থীদেরকে এই সামাজিক একাকীত্ব থেকে বের করে আনতে হবে বলে তারা মন্তব্য করেন। ড্যাফোডিল কলেজকে এমন একটি সময়পোযোগী কর্মশালা আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জানান । 

বক্তারা বলেন, একমাত্র ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রি-মাত্রিক সম্পর্কের শক্তিশালী ও দৃঢ় বন্ধনের মাধ্যমেই উন্নত জীবন ও সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব এবং সে কারণেই শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে এ ত্রি-মাত্রিক সম্পর্ককে  আরো দৃঢ় করার আহ্বান জানান বক্তারা।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে শিক্ষার্থী ও শিক্ষার মান উন্নয়নে “স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য করোনা পরবর্তী চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনারে  অংশগ্রহণকারী রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status