|
মেসির হাতে বিশ্বকাপ দেখে যা বললেন নেইমার
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির হাতে বিশ্বকাপ দেখে যা বললেন নেইমার কাতার বিশ্বকাপের ফাইনালের আগে গোল করে গোল্ডেন বুট জয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। মেসির এমন জয়ে আনন্দিত বন্ধু, সতীর্থ, ভাই কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী নেইমার জুনিয়র। ফুটবল রাজ্যের মুকুট মাথায় তোলা বন্ধুকে অভিনন্দন জানাতে ভোলেননি ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসির বিশ্বকাপ ও গোল্ডেন বল হাতের একটি ছবি পোস্ট করে নেইমার লেখেন- অভিনন্দন ভাই। ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী ছাড়িয়ে দুই দেশের খেলোয়াড়দের বন্ধুত্ব এখন বেশি দেখে যায়। আর মেসি-নেইমারের বন্ধুত্বের কথা তো সবারই জানা। বার্সেলোনা থেকে পিএসজি, দুজনের সম্পর্ক রূপ নিয়েছে ভালোবাসায়। যার প্রমাণ মিলে ২০২১ সালের কোপার ফাইনালেও। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
