|
ফ্রান্সকে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরালেন এমবাপ্পে
নতুন সময় ডেস্ক
|
![]() ফ্রান্সকে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরালেন এমবাপ্পে ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের বেশ কাছাকাছিই চলে গিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা তখন বাকি আর মাত্র ১০ মিনিট। লিওনেল মেসির দল তখনও ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের ৮০তম মিনিট আচমকা এক পেনাল্টি দিয়ে বসলেন নিকলাস অটামেন্ডি। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। এর এক মিনিট পর দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে অবিশ্বাস্যভাবে ম্যাচের সমতায় ফেরালেন এমবাপ্পে। রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর ৩৭তম মিনিটে ডি মারিয়ার গোলে আলবিসেলেস্তেরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরেও আর্জেন্টিনা আক্রমণে নিজেদের আধিপত্ত ধরে রেখেছিল। ম্যাচের নিয়ন্ত্রণও তাদের কাছেই ছিল। কিন্তু ৭৮ মিনিটে কলো মুয়ানি বল নিয়ে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর এগিয়ে যাওয়ার পর ফাউল করে বসেন নিলোলাস ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ৮০তম মিনিটে স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোল করে দলকে প্রথম স্কোর এনে দেন এমবাপ্পে। এরপর যেন নিজেদের ফিরে যায় ফ্রান্স। যার কারণে এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করেন এমবাপ্পে। ৮১ মিনিটে এমবাপের দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
