ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 December, 2022, 1:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 18 December, 2022, 1:39 PM

শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

শূন্য হওয়া ৫ সংসদীয় আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়।

সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

যে ৫ আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলো হলো—ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এই পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

জাহাংগীর আলম বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কি না, তা পরবর্তীতে জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাই ৮ জানুয়ারি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

এসব আসনে উপনির্বাচন হওয়ার পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status