ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ফারদিনের মৃত্যু নিয়ে ‘সব প্রশ্নের জবাব পেয়েছেন’ বুয়েট শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 December, 2022, 10:34 AM

ফারদিনের মৃত্যু নিয়ে ‘সব প্রশ্নের জবাব পেয়েছেন’ বুয়েট শিক্ষার্থীরা

ফারদিনের মৃত্যু নিয়ে ‘সব প্রশ্নের জবাব পেয়েছেন’ বুয়েট শিক্ষার্থীরা

বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেওয়া বক্তব্যের পর এসব দাবির পক্ষে র‍্যাব এবং ডিবি বুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য-প্রমাণ দেখিয়েছে। এতে মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছেন বলে জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বুয়েট শিক্ষার্থীরা। একই সঙ্গে ফারদিনের মৃত্যু নিয়ে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা তাদের (র‌্যাব ও ডিবি) সঙ্গে সাক্ষাৎকারের সময় মূলত পাঁচটি বিষয়ে প্রশ্ন তুলি। তাদের দেখানো এভিডেন্স এবং ডাটার মধ্যে আমাদের করা প্রশ্নগুলোর মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছি। তাদের তদন্ত বা যা যা ডাটা দেখিয়েছেন এতে আর সন্দেহ করার মতো তথ্য আমাদের কাছে নেই।

শিক্ষার্থীরা আরও বলেন, আপাতত ফারদিনের মৃত্যুর বিষয়ে আমাদের আর কোনো কর্মসূচি নেই। তবে ফারদিনের পরিবার যদি যৌক্তিক কোনো কিছু দাবি করেন আমরা তাদের পাশে দাঁড়াব। তবে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো কোনো এলিমেন্ট নেই। ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টি নিয়ে আবার কথা বলব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status