ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের আকাশে হঠাৎ রহস্যময় আলো (ভিডিও)
প্রকাশ: Thursday, 15 December, 2022, 9:42 PM
সর্বশেষ আপডেট: Thursday, 15 December, 2022, 10:06 PM

বাংলাদেশের আকাশে হঠাৎ রহস্যময় আলো (ভিডিও)

বাংলাদেশের আকাশে হঠাৎ রহস্যময় আলো (ভিডিও)

সাতক্ষীরার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়।

দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ‘এটা নিয়ে অনেকেই ফোন করছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আকাশে মেঘ থাকার কারণে সূর্যের আলোকরশ্মি এভাবে ছড়িয়ে পড়তে পারে। অথবা এটি ধূমকেতু। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে জানাতে পারবো।’

মামুনুর রশীদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভুত আলো।’ শহীদুল আরাফাত লিখেছেন, ‘এটা কৃত্রিম কোনো ড্রোন বা স্যাটেলাইট সম্ভবত।’

মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে।’

শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাক সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম।’

সামাজিক মাধ্যমে দেখা গেছে, কলকাতার নাগরিকরাও এই রহস্যময় আলো দেখেছেন এবং তারা ছবি ভিডিও পোস্ট করেছেন।

তবে এখন পর্যন্ত ওই আলোর উৎস বা ঘটনা সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।




 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status