ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
আইডিইবির সভাপতি এনামুল হক এমপি, সম্পাদক আব্দুল হক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 December, 2022, 11:56 PM
সর্বশেষ আপডেট: Friday, 16 December, 2022, 12:05 PM

আইডিইবির সভাপতি এনামুল হক এমপি, সম্পাদক আব্দুল হক

আইডিইবির সভাপতি এনামুল হক এমপি, সম্পাদক আব্দুল হক

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এনামুল হক এমপি ও সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হক।


বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর আইডিইবি ভবনে প্রতিষ্ঠানটির সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

আইডিইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নানান অনিয়ম ও অনৈতিকতার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আইডিইবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পরিষদের সদস্যদের অংশগ্রহণে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন কমিটি।

এই কমিটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের করে ২০২৩-২০২৫ টার্মের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটি আইডিইবি'র সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবে।

অন্তর্বর্তীকালীন কমিটিতে রয়েছেন- সভাপতি এনামুল হক এমপি, সহ-সভাপতি এবিএম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হক, অর্থ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

নতুন কমিটি নিরপেক্ষ লোকজন নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের আত্মমর্যাদা আর আত্মনির্ভরশীলতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বিলুপ্ত কমিটির হামিদ-শামসুর প্যানেলের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status