ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
সয়াবিন তেলের দাম কমানো হয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 December, 2022, 6:06 PM

সয়াবিন তেলের দাম কমানো হয়েছে

সয়াবিন তেলের দাম কমানো হয়েছে

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত করা তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। যা বর্তমানে ১৯২ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেল এক লিটারের বোতল ১৮৭ টাকা। পাঁচ লিটারের বোতল ৯০৬ টাকা, যা এখন আছে ৯২৫ টাকা।

আর এক লিটার লুজ তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। যার বর্তমান দাম ১৭২ টাকা। আর পাম সুপার খোলা লিটার প্রতি দাম ঠিক করা হয়েছে ১১৭টাকা। যার বর্তমান দাম ১২১ টাকা।

যদিও অভিযোগ আছে বর্তমানে যে দাম আছে দোকানে সে মূল্যে তেল কিনতে পারছেন না ভোক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status