ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ভেজাল দুধ শনাক্ত করার সহজ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 November, 2022, 12:52 AM
সর্বশেষ আপডেট: Sunday, 20 November, 2022, 1:14 PM

ভেজাল দুধ শনাক্ত করার সহজ উপায়

ভেজাল দুধ শনাক্ত করার সহজ উপায়

শিশুদের মতো অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও দুধ অপছন্দ। কেউ কেউ কেবল ভাতের সঙ্গে দুধ-কলা খেতে পছন্দ করেন। তবে খালি এক গ্লাস দুধ পানের ক্ষেত্রে তারা একেবারেই নারাজ। কিন্তু এই দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার।

ভেজাল-দুধ
গরুর দুধ সব পুষ্টির আধার ও শক্তির উৎস। গরুর দুধের কম্পজিশনে পানি ৮৬ দশমিক ৫ শতাংশ, ল্যাকটোজ ৪ দশমিক ৮ শতাংশ, ফ্যাট ৪ দশমিক ৫ শতাংশ, প্রোটিন ৩ দশমিক ৫ শতাংশ এবং ভিটামিন ও খনিজ পদার্থ শূন্য দশমিক ৭ শতাংশ।

প্রায় সব খাবারেই ভেজাল থাকতে পারে। দুধও এর বাইরে নয়। কিন্তু কয়েকটি নিয়ম মেনে চললে, আর কিছু পদ্ধতি নিলে ধরে ফেলতে পারেন সেই ভেজাল-

দুধে কী ভেজাল থাকতে পারে
চকের গুঁড়ো থেকে শুরু করে সাবানের গুঁড়ো, স্টার্চ, হাইড্রোজেন পারঅক্সাইড ইউরিয়া এবং অপরিষ্কার জল— ভেজাল হিসাবে সবই মেশানো হয় দুধে। এইসব ক্ষতিকারক পদার্থ মানুষের শরীরে অনেক রোগ ডেকে আনে। বাড়ে ক্যানসারের মতো অসুখের আশঙ্কাও।

দুধে ভেজাল আছে কি-না জানবেন যেভাবে
একটি ঢালু জায়গায় ১ ফোঁটা দুধ ফেলে দেখুন, সেটি সোজা গড়িয়ে পড়লে, তা বিশুদ্ধ দুধ। আর যদি সোজা হয়ে না পড়ে তাহলে সেই দুধে অবশ্যই ভেজাল আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status