হাইকোর্টের রায়কে উপেক্ষা করে রাজধনীর মহাখালীতে বাণিজ্যিক ভবন তৈরি করছে কে কে জামান নামের এক প্রভাবশালী ব্যক্তি৷ জানা গেছে, মহাখালীর শহীদ তাজউদ্দিন আহমেদ সড়কের পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের একটি জায়গার কিছু অংশ ২০০৬ সালের জানুয়ারি মাসে ১০ বছরের জন্য ইজারা নেন ৷ মেয়াদকালের মধ্যেই ইজারার কোন শর্ত ই না মেনে ওই জায়গায় ৩০ টি দোকান, ১ টি গো ডাউন একটি বিলবোর্ড নির্মান করে এবং অবৈধ উপায়ে আরো ৪৪ শতাংশ জমি দখল করেন ৷
এর প্রতিবাদে জনৈক আব্দুল ওয়াহিদ মিন্টু একটি অভিযোগ করেন৷ এরপর কতৃপক্ষ ২০১৩ সালে অবৈধ স্থাপনা, দোকানপাট, অপসারণের জন্য নির্দেশ দেন৷ কে কে জামান ওই অদেশের বিরুদ্ধে পুনঃ তফশিলের জন্য অনুরোধ জানাল সওজ তা বাতিল করে৷
পরবর্তী তে কে কে জামান মহামান্য হাইকোর্ট রিট পিটিশন দাখিল করেন যার সারক নম্বর ৬০৭/১৪৷ এর প্রতিকুলে হাইকোর্ট বিভাগের সচিব একটি রিট পিটিশন মামলা নম্বর ৩৫৩৩/ ২০১৪ দায়ের করলে হাইকোর্ট বিভাগ কে কে জামানের রিট স্থগিত করে তার বিরুদ্ধে রুল ইসু করেন৷
এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহা গত ৭ নভেম্বর ২০২২ ইং কে কে জামান কে একটি চিঠি ইসু করে ৷ তাতে তিনি নির্মান কাজ বন্ধ রাখতে বলেন৷ কিন্তু কে কে জামান আদালত ও সওজের আদেশের পাত্তা না দিয়ে নিজ খমতায় অবৈধ্য স্থাপনা তৈরি করতে থাকে৷
স্থানীয়রা জানান, জনৈক কে কে জামান ওরফে বাসু বিএনপির আমলে অত্র এলাকার চাঁদাবাজী, সন্ত্রাসী কাজে জড়িত ছিল৷ তার বিরুদ্ধে বর্তমানে সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে৷