ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সাংবাদিককে হুমকি, থানায় হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 October, 2022, 11:27 AM

সাংবাদিককে হুমকি, থানায় হিরো আলম

সাংবাদিককে হুমকি, থানায় হিরো আলম

বগুড়ায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করার পর থানায় হাজির হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।


বুধবার (২৬ অক্টোবর) বিকেলে তিনি নন্দীগ্রাম থানায় হাজির হন। এ সময় তদন্ত কর্মকর্তার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলে চলে যান তিনি।


নন্দীগ্রাম থানা পুলিশ জানান, স্থানীয় গণমাধ্যমকর্মী এমদাদুল হক হিরো আলম ও তার সাবেক স্ত্রী নুসরাত জাহান জিমুকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এ নিয়ে গত ২৭ জুলাই হিরো আলম তাকে ফোনে হুমকি দিয়েছেন-এমন অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পরে বুধবার বিকেলে নন্দীগ্রাম থানায় যান হিরো আলম। এ সময় প্রায় ঘণ্টাখানেক ওই অভিযোগ নিয়ে তার সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা।


হিরো আলম জানান, পাবনায় শুটিংয়ের কাজ শেষ করে নন্দীগ্রাম থানা গিয়েছিলাম। সাধারণ ডায়েরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।


অভিযোগ দেওয়া সাংবাদিক এমদাদুল হক বলেন, আমি থানায় জিডি করেছি। যা হবার আদালতে হবে।


তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম জানান, তদন্তের স্বার্থেই দুজনকে ডাকা হয়েছিল। তাদের বক্তব্য আমরা শুনেছি। পরবর্তীতে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, হিরো আলমের বিরুদ্ধে দায়ের হওয়া সাধারণ ডায়েরির তদন্তের বিষয়ে তাকে থানায় ডাকা হয়েছিল। কথা বলে চলে গেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status