ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মশা কিছু মানুষকে যে কারণে বেশি কামড়ায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 October, 2022, 11:30 AM

মশা কিছু মানুষকে যে কারণে বেশি কামড়ায়

মশা কিছু মানুষকে যে কারণে বেশি কামড়ায়

কিছু মানুষকে মশা বেশি কামড়ায়। এর সঙ্গে সম্ভবত তাদের ত্বকের গন্ধের বিষয়টির সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন গবেষকরা।

নতুন গবেষণায় দেখা গেছে, মশা যাদের বেশি কামড়ায় তাদের ত্বকে নির্দিষ্ট কিছু রাসায়নিকের উপস্থিতি থাকে, যা গন্ধের সঙ্গে যুক্ত।

এ ছাড়া গবেষকরা দেখেছেন, একবার মশার ‘পছন্দের তালিকায়’ জায়গা করে নিলে সব সময়ই থাকতে হয় সে তালিকায়। অর্থাৎ মশার কামড়ের হাত থেকে আর রেহাই নেই ওই ব্যক্তির!

গবেষণাটি গত মঙ্গলবার সেল সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকেফেলার ইউনিভার্সিটির নিউরোবায়োলজিস্ট লেসলি ভসহল বলেন, ‘ত্বকে যদি ওই জিনিসগুলো (রাসায়নিক) উচ্চ মাত্রায় থাকে তাহলে আপনাকেই মশার কামড়ের কেন্দ্রে থাকতে হবে। ’

জানা গেছে, এ গবেষণায় রকেফেলার ইউনিভার্সিটি থেকে ৬৪ জন স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হয়। তাদের বাহুর ওপর নাইলনের কাপড় পরতে বলা হয়। এর মূল উদ্দেশ্য ছিল, সে কাপড়ে তাদের ত্বকের গন্ধ ধারণ করা।

ওই কাপড়গুলো সংগ্রহ করে আলাদাভাবে লম্বা টিউবের শেষ প্রান্তে রাখা হয়। পরে ডজনখানেক মশা ছেড়ে দেওয়া হয় টিউবের অন্য প্রান্তে। গবেষক মারিয়া এলেনা ডে ওবালডিয়া বলেন, দেখা গেছে মশাগুলো কিছু বিশেষ কাপড়ের দিকে ঝাঁক বেঁধে এগিয়ে গেছে। সূত্র : দ্য গার্ডিয়ান


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status