ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
উত্তরার কিংফিশার বারের মালিক মুক্তার আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 October, 2022, 11:19 AM

উত্তরার কিংফিশার বারের মালিক মুক্তার আটক

উত্তরার কিংফিশার বারের মালিক মুক্তার আটক

রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বার ও গুলশানে একই প্রতিষ্ঠানের আরেকটি বারের মালিক মুক্তার হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার দিবাগত রাতে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

মুক্তার হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, দেশত্যাগের সময় বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করেন। পরে তাঁরা ডিবি পুলিশকে খবর দেন।

গত ৬ অক্টোবর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে ডিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে। ওইরাতে তার গুলশানের বারেও অভিযান চালানো হয়। ওই অভিযানের ঘটনায় গুলশান থানায় করা মামলায় মুক্তারকে আসামি করা হয়।

মুক্তার হোসেন একটি বড় ধরনের প্রভাবশালী চক্রের নাম ভাঙিয়ে দীর্ঘদিন মদের অবৈধ কারবার চালিয়ে আসছিল । ২০০৮ সালেও বারিধারায় অ্যাভিনিউ নামে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন এই মুক্তার। এখন কয়েকশ কোটি টাকার সম্পদের মালিক। যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন। তার স্ত্রী ও সন্তানরাও সেখানে বসবাস করছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status