ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সাকিবকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 October, 2022, 3:12 PM

সাকিবকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে

সাকিবকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ বরাবরই ব্যতিক্রমধর্মী কাজ করছে। এর প্রমাণ পাওয়া গেছে অসংখ্যবার। তারই ধারাবাহিকতায় ‘টি-২০ বিশ্বকাপ’ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রকাশ্যে আনছে ভিন্ন ধাঁচের গান-ভিডিও ‘বিজয়রথ’। গানটি গেয়েছেন ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা। আর এ গানের ভিডিওতে চমক হিসেবে রয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

গীতিকার সাকী আহমেদ’র কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল (মাইলস গিটারিস্ট)। রাফা ও জুয়েলের এ গানে ভিন্নমাত্রা যোগ করেছে সাকিবের উপস্থিতি। এ গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল।

গানের কথাগুলো হচ্ছে- ‘আসলে আসুক না বাধা/ কিছুতেই করি না ভয়/ ছিনিয়ে নেবোই জানি বিজয়। একা নইতো আর এখন/ লড়বোই বীরের মতোন/ এ পৃথিবী অবাক চেয়ে রয়’- এমন চমকপূর্ণ এ গান-ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিও।

এ প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। সে ক্ষেত্রে মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সকল বাধা বেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে ওঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা।

তিনি আরও বলেন, আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনি ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজার করে দেবো। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা।

শুটিং করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল পূজার

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। একইসঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status