ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির প্রথম দুটিই বাংলা সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 October, 2022, 2:16 PM

সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির প্রথম দুটিই বাংলা সিনেমা

সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির প্রথম দুটিই বাংলা সিনেমা

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়া চ্যাপ্টার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা নির্বাচন করেছে। ফিপরেসকি ইন্ডিয়ার ৩০ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে এই সিনেমাগুলো।

এই সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রথম স্থানে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫) রয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভূবন সোম’ (১৯৬৯) রয়েছে তিন নম্বরে।

এই তিন বাঙালি পরিচালকের সিনেমার পর তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’ (১৯৭৩)।

তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিৎ রায়ের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম।

তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status