ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে হত্যা করে লাশ অফিসে নিয়ে যান স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 October, 2022, 11:03 AM

স্ত্রীকে হত্যা করে লাশ অফিসে নিয়ে যান স্বামী

স্ত্রীকে হত্যা করে লাশ অফিসে নিয়ে যান স্বামী

চট্টগ্রামে বিয়ের ২ মাসের মাথায় স্ত্রীকে হত্যা করে ড্রামে ভরে নিজ অফিসের গুদামে রেখে দেন স্বামী সোহানুর রহমান (২২)। দুই দিন পর সুযোগ বুঝে লাশ রাস্তায় ফেলে দেন তিনি।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধারের পর তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর এ তথ্য পায় পুলিশ।

এ ঘটায় অভিযুক্ত স্বামী সোহানুরকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে সহযোগিতা করায় নগরের বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আশিক ও লিটন।

সোহানুর রহমান পতেঙ্গায় ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইনজিনিয়ার্স কনস্ট্রাকশনের একটি সাইট অফিসে কর্মরত রয়েছেন। তার বাড়ি বগুড়া জেলায়। হত্যার শিকার আতিয়া আক্তারের (১৮) বাড়ি ফেনী জেলায়।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পতেঙ্গার কালীবাড়ি সড়কের পাশ থেকে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু লাশটি বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছিল না। পরে ওই ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসে।

জানা গেছে, ২২ বছর বয়সেই সোহানুর ৪টি বিয়ে করেন। নিহত আতিয়া আক্তার তার চতুর্থ স্ত্রী। একাধিক বিয়ে ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মূলত দাম্পত্য কলহের কারণেই গত ১১ অক্টোবর সন্ধ্যার পর পতেঙ্গার ভাড়া বাসায় নিয়ে আতিয়াকে শ্বাসরোধে হত্যা করেন সোহানুর।

পরদিন সকালে সোহানুর তার পূর্বপরিচিত রুবেল ও আশিককে বাসায় ডেকে এনে তাদের সহযোগিতায় আতিয়া আক্তারের লাশ একটি প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে রাখেন। ওইদিনই লাশসহ ড্রামটি কর্মস্থলের গুদামে রেখে ১২ ও ১৩ অক্টোবর অফিসও করেন তিনি।ভাড়া বাসা ছেড়ে দেওয়ার কথা বলে ড্রামসহ মালামাল অফিসের গুদামে রাখেন সোহানুর। পরে অফিসকে বাড়ি যাওয়ার কথা বলে ১৩ অক্টোবর রাতে গুদাম থেকে ড্রামটি বের করে পতেঙ্গায় রাস্তার পাশে ফেলে দেন।

এরপর কুমিল্লা চৌদ্দগ্রামে তৃতীয় স্ত্রীর কাছে আত্মগোপন করেন সোহানুর। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status