ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 October, 2022, 11:08 PM

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা পেলে বেশিরভাগ কর্মী ছাঁটাই করবেন ইলোন মাস্ক। সম্ভাব্য বিনিয়োগকারীদের এ পরিকল্পনা জানিয়ে দিয়েছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্ট।

গতকাল বৃহস্পতিবারের ওই প্রতিবেদনে বলা হয়, টুইটারের সাড়ে সাত হাজার কর্মীর থেকে প্রায় ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছেন তিনি। ফলে প্রতিষ্ঠানটির বৃহৎ কলেবর সংকুচিত হয়ে আসবে।

বিষয়টি নিয়ে টুইটার কিংবা মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরোর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগেও বলা হয়েছিল, টুইটার কেনার পর কর্মী কমানো হবে। তখন ইলোন মাস্ক নির্দিষ্ট কোনো সংখ্যা না জানালেও জনবল কমানোর প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত দেন।

এ বিষয়ে লস অ্যাঞ্জেলেসভিত্তিক পুঁজিবাজার বিশ্লেষক ড্যান আইভস বলেন, ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই একটি বড় সিদ্ধান্ত। একটি লাভজনক প্রতিষ্ঠানকে ঢেলে সাজালে হয়তো বিনিয়োগকারীদের আকর্ষণ করবে, কিন্তু টুইটারের ক্ষেত্রে এই ধরনের ছাঁটাই কোম্পানিটিকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে।

এর মধ্যে বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞ; এমনকি টুইটারের কর্মীরাও সতর্ক করে বলছেন, বিনিয়োগ বাড়ানোর জন্য কনটেন্ট মডারেশন ও ডেটা সুরক্ষা বিষয়ে সমঝোতা করলে টুইটার ও ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবে। বৃহৎ ছাটাইয়ের ফলে প্ল্যাটফর্মটি দ্রুত ক্ষতিকারক কনটেন্ট ও স্প্যামের কবলে পড়তে পারে।

গত এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলোন মাস্ক। এরপর ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটারের বিভ্রান্তিমূলক বিবৃতির কারণে চুক্তি থেকে সরে আসেন তিনি। তখন ক্ষতিপূরণ চেয়ে আদালতে যায় প্ল্যাটফর্মটি।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের আদালত উভয় পক্ষকে মীমাংসার জন্য আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে। নইলে নভেম্বরে আনুষ্ঠানিক বিচার হবে। তবে সম্প্রতি ইলোন মাস্ক আবারো চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status