হাত ধোয়ার চর্চা বাড়াতে সবাইকে কাজ করতে হবে: তাজুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 October, 2022, 10:49 PM
হাত ধোয়ার চর্চা বাড়াতে সবাইকে কাজ করতে হবে: তাজুল ইসলাম
হাত ধোয়ার চর্চার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ধোয়ার চর্চা বিষয়ক অনুষ্ঠানে অংশীজন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বলা হয়, কভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকতে হাত ধোয়ার চর্চা বাড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাত ধোয়ার যে সব বিষয়ে আমরা পিছিয়ে আছি সে সব সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।
তাজুল ইসলাম বলেন, এডিস মশা মোকাবেলা করতেও আমাদের সচেতনতা হওয়া প্রয়োজন। এ জন্য শুরু থেকে সরকার নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে৷ ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি৷
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগ বালাই হয়। তাই হাত ধোয়া ও জীবাণুমুক্তকরণে সরকারের পাশাপাশি সচেতনতা বাড়াতে সবার এগিয়ে আশা দরকার।