ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আব্দুল কাইয়ুম, সাভার
প্রকাশ: Thursday, 20 October, 2022, 11:57 PM

৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৮ লাখ মূল্যের ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। এর আগে ১৯ অক্টোবর রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল উদ্দীন মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মারদকের ব্যবসা করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জালাল উদ্দীনের বাড়ি থেকে তাকে করলে তিনি খাটের নিচ থেকে ৬ হাজার ইয়াবার চালান বের করে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার জালাল উদ্দীন বলেন, আমি যদি এবার ভালভাবে বের হয়ে আসি তাহলে আমি আর কোন দিন এই ব্যবসা করবো না। আমি আমার স্ত্রী সন্তানের সাথে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি আর এই ব্যবসা করবো না।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status