ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অভিনেত্রীর আত্মহত্যা, সাবেক প্রেমিক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 October, 2022, 11:32 AM
সর্বশেষ আপডেট: Thursday, 20 October, 2022, 11:44 AM

অভিনেত্রীর আত্মহত্যা, সাবেক প্রেমিক গ্রেফতার

অভিনেত্রীর আত্মহত্যা, সাবেক প্রেমিক গ্রেফতার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠাক্করের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার সাবেক প্রেমিক রাহুল নবলানীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈশালীর আত্মহত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বুধবার রাহুলকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়।

ইন্দোর পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আগেই মামলা হয়েছিল। ওই অভিযোগ ওঠার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।  বুধবার তাকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়েছে।

অভিনেত্রীর আত্মহত্যা, সাবেক প্রেমিক গ্রেফতার

অভিনেত্রীর আত্মহত্যা, সাবেক প্রেমিক গ্রেফতার


রাহুলের পাশাপাশি তার স্ত্রী দিশার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ইন্দোরে নিজের বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালীর। সেই সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাতে সাবেক প্রেমিক রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৈশালীর পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী রাহুলের সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক ছিল। সে বিষয়ে সবই জানতেন তারা। পুলিশের কাছে তাদের দাবি, বৈশালীকে হেনস্তা করতেন রাহুল। তার বিরুদ্ধে নানা গুজব ছড়াতেন তিনি। এমনকি বারবার বৈশালীর বিয়ের কথা পাকা হয়ে গেলেও তার হবু স্বামীর কাছে অভিনেত্রীর নামে কুৎসা রটাতেন। এর আগে কেনিয়ানবাসী এক দন্তচিকিৎসকের সঙ্গে বৈশালীর বিয়ে স্থির হলেও তা নাকি রাহুলের বাগড়াতেই ভেঙে যায়। ওই দন্তচিকিৎসককে বৈশালীর নানা ছবি এবং ভিডিও পাঠিয়েছিলেন রাহুল। এর পরই বিয়ে ভেঙে দেন বৈশালীর হবু স্বামী।

ওই ঘটনার পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। আমেরিকানবাসী সফটঅয়্যার ইঞ্জিনিয়ার মিতেশকুমার গোরের সঙ্গে বৈশালীর বিয়ে স্থির হয়েছিল ২০ অক্টোবর। তবে বিয়ের পাঁচ দিন আগে ১৫ অক্টোবর রাহুলের প্ররোচনাতেই তা-ও ভেঙে যায় বলে দাবি পরিবারের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status