ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
টিকটক লাইভ করতে পারবে না অপ্রাপ্তবয়স্করা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 7:51 PM

টিকটক লাইভ করতে পারবে না অপ্রাপ্তবয়স্করা

টিকটক লাইভ করতে পারবে না অপ্রাপ্তবয়স্করা

টিকটক লাইভ নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি। এবার নতুন নিয়ম আসছে শর্ট ভিডিও তৈরির বেশ আলোচিত প্ল্যাটফরম টিকটকে। আর তা হলো লাইভ ভিডিও প্রচারে ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো। অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সোমবার এই ঘোষণা দিয়েছে চীনের ভিডিও প্ল্যাটফর্মটি।

টিকটক তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে লাইভ ভিডিও করার বয়সসীমার নতুন নিয়ম। তবে ১৮ বছরের নিচে বয়সীরা লাইভ ভিডিও করতে না পারলেও অন্যদের করা ভিডিও দেখার সুযোগ পাবে। এছাড়া চাইলে ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে শুধুমাত্র সেই ভিডিও দেখার সুযোগ পাবেন নির্দিষ্ট বয়সের দর্শকেরা। এছাড়া এখন থেকে ব্যবহারকারীরা লাইভে পাঁচজন পর্যন্ত অতিথিকে একসঙ্গে রাখতে পারবেন।

ডিরেক্ট মেসেজ’ অর্থাৎ সরাসরি মেসেজ করার ক্ষেত্রে বয়সসীমা ১৬ করছে টিকটক। এই বয়সের নিচে কেউ ডিরেক্ট মেসেজ করতে পারবে না। অন্যদিকে কেবল ১৮ বছর হলেই পাঠানো যাবে ভার্চুয়াল উপহার।

ব্যবহারকারীদের রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক।

কোম্পানিটি লিখেছে, ব্যবহারকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চাই না আমারা। আমাদের তরুণ সদস্যদের আরও সুরক্ষা দিতে চাই।

বর্তমানে ১৬ বছর হলে টিকটকে লাইভ ভিডিও করা যায়। তবে সামনে এই সুযোগ আর থাকছে না।

সম্প্রতি ভিডিও নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘লাইভ সাবস্ক্রিপশন’–সুবিধা চালু করেছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে লাইভ ভিডিও দেখানোর বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন ভিডিও নির্মাতারা। সূত্র: ম্যাশেবল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status