ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ডেল ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপ বাংলাদেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 6:52 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 19 October, 2022, 9:56 PM

ডেল ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপ বাংলাদেশে

ডেল ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপ বাংলাদেশে

ডেল ব্র্যান্ডের ‘ইন্সপায়রন’ সিরিজের নতুন ল্যাপটপ বাংলাদেশের বাজারের নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইন্সপায়রন ১৫ সিরিজের ৫৫১০ মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের এইচ সিরিজ কোর আই ফাইভ প্রসেসর।

নতুন এই ইন্সপায়রন ল্যাপটপে থাকছে ৮ গিগাবাইট ৩২০০ মেগাহার্জ স্পীড এর ডিডিআর ফোর র্যাম। তবে, ভেতরে র্যাম এর ২টি স্লট থাকার কারনে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মেমোরি বাড়িয়ে নেয়া সম্ভব। ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ।

এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল এর আইরিশ জি গ্রাফিক্স, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এন্টি গ্লেয়ার ব্যাকলিট ন্যারো বর্ডার ডিসপ্লে। ভিডিও কল থেকে শুরু করে অনলাইন ক্লাস, মিটিং এর মতো জরুরি কাজগুলোকে আরো সুন্দরভাবে করতে ল্যাপটপটির টপ মাউন্টে দেয়া হয়েছে ইন্টিগ্রেটেড ওয়াইড স্ক্রীন এইচডি ওয়েবক্যাম এবং ইনবিল্ট সিঙ্গেল ডিজিটাল মাইক্রোফোন।

স্বল্প আলো কিংবা অন্ধকারে বসে কাজ করার জন্য ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কীবোর্ড। এছাড়াও এর উপরের দিকে ডানদিকে রয়েছে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা ল্যাপটপের ব্যবহারকে করবে আরো বেশি নিরাপদ ও ব্যক্তিগত। তাছাড়াও নিরাপত্তার জন্য এতে রয়েছে এন্টিভাইরাসের ১৫ মাসের লাইসেন্স।  

ল্যাপটপটিতে উইন্ডোজ টেন হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস এর লাইসেন্স দেয়া আছে। বর্তমানে প্ল্যাটিনাম সিলভার এবং কুয়াশা নীল রংয়ে ল্যাপটপটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর মূল্য ৯০,৫০০ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status