ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রেমের টানে বাংলাদেশি তরুণী আমেরিকা থেকে মুর্শিদাবাদে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 October, 2022, 12:34 PM

প্রেমের টানে বাংলাদেশি তরুণী আমেরিকা থেকে মুর্শিদাবাদে

প্রেমের টানে বাংলাদেশি তরুণী আমেরিকা থেকে মুর্শিদাবাদে

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রায়হান। ছোট বয়সেই আমেরিকায় পাড়ি দিয়েছে বাবা-মায়ের সঙ্গে। তারপর বড় হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে চাকরির জন্য তৈরি হচ্ছে। বাবা-মা ও দাদার সঙ্গে থাকে আমেরিকার লেজলিংটনে। কিন্তু প্রেমের টান যে দুর্নিবার।

ফেসবুকে তিন বছর আগে তার পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা মুসাফির হোসেনের সঙ্গে। পরিচয় নিবিড় হতে প্রেম। দিব্যি চলছিল এই প্রেমপর্ব। কিন্তু, মুসাফিরকে বিয়ে করতে আকুল হলো রায়হান। আমেরিকা থেকে পাড়ি দিলো মুর্শিদাবাদ।

দুই গোলার্ধের ব্যবধান কোনো বাধা হলো না। দমদম বিমানবন্দরে নেমে সটান মুর্শিদাবাদ। মুসাফিরের বাড়িতে। স্নাতক উত্তীর্ণ মুসাফির চাকরির জন্য প্রস্তুত হচ্ছে। সে অবাক কিন্তু ঘটনার ফলে বিচলিত নয়। বরং, এই প্রেমের মর্যাদা দিতে তৈরি। মুসাফির বলছে, আমার জন্য ও স্বজনদের মায়া কাটিয়ে এত দূরে বিদেশ বিভুইয়ে এসেছে। ওকে অস্বীকার করবো এই দুর্মতি আল্লাহ যেন কখনও আমাকে না দেন।      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status